📅 প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫
🖋️ লেখক: বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশের প্রবাসী নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম এবার যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।
১. যুক্তরাষ্ট্র (ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস)
২. ওমান
৩. মালদ্বীপ
৪. জর্ডান
৫. দক্ষিণ আফ্রিকা
“পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পাওয়ার পর প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়েছে। এখন জনবল প্রস্তুত, প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের কাজ পর্যায়ক্রমে চালু করা হবে।”
তিনি আরও বলেন—
“যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আগ্রহ নিউইয়র্কবাসীর মধ্যে দেখা গেছে। এখন সেখানেও আমাদের অফিসে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবো।”
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য মতে:
৯টি দেশে এখন পর্যন্ত মোট ৪৮,০৮০ জন প্রবাসী ভোটার আবেদন করেছেন।
এর মধ্যে ২৯,৬৪৬ জনের বায়োমেট্রিক সংগ্রহ করা হয়েছে।
১৭,৩৬৭ জন ইতোমধ্যে ভোটার হিসেবে চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হয়েছেন।
গত ৯ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকেরা আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে এই পাঁচ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রমের অনুমতি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়—
“যুক্তরাষ্ট্র (লস অ্যাঞ্জেলেস), মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমানে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম চালু করার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া হলো।”
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |